shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

বেলি ড্যান্সে নোরার ঝড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ নভেম্বর ২০২১, ১৫:৪৯

বেলি ড্যান্সে নোরার ঝড়

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এ বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা। তার নাচে মুগ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী।

‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। জন আব্রাহাম ছাড়াও এতে আরো আছেন- দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনি প্রমুখ। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।