স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২১, ১৮:৫১
ভারতীয় পরিচালক শৌভিক কুণ্ডুর 'আয় খুকু আয়' সিনেমায় প্রথমবারের মত জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশি রাফিয়াথ রশিদ মিথিলা। সঙ্গে থাকছে আরও একঝাঁক অভিনেতা। তালিকায় রয়েছেন, সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
'আয় খুকু আয়' ছবি প্রযোজনা করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) ছবির প্রথম লোগো প্রকাশ্যে এসেছে।
ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান 'আয় খুকু আয়' শোনা যাবে, তবে নতুন ভাবে। গানটিকে এই সময়ের মতো করে বাঁধতে চলেছেন রণজয়, কণ্ঠে থাকতে পারে শ্রীকান্ত আচার্য।
পরিচালক শৌভিক জানায়, 'শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!' পরিচালক নিজেই বেরে উঠেছেন গ্রাম-গঞ্জে থেকে। তাই তার পরিচালিত সমস্ত ছবিই তার জীবনের ছায়া। পথচলার প্রতিটি ধাপে যাদের যে ভাবে তিনি দেখেছেন, তারাই তার ছবিতে জায়গা করে নিয়েছেন। রঙিন হয়েছেন তার কল্পনার রঙে। সে ভাবেই বাবা-মেয়েও আসছেন 'আয় খুকু আয়' সিনেমায়।
ভারতের বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় সেট পড়বে ‘আয় খুকু আয়’-এর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com