shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ক্যাটরিনার বিয়ের অতিথি তালিকায় নাম নেই সালমানের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২১, ১৫:৪৭

ক্যাটরিনার বিয়ের অতিথি তালিকায় নাম নেই সালমানের

প্রেমে ভাঙনের পর সালমান খান ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তিক্ততা আসেনি। দু'জনে একাধিক ব্যবসাসফল ছবিও উপহার দিয়েছেন। জল্পনা চলছে আগামী ডিসেম্বরেই প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে সাত-পাকে বাঁধা পড়বেন ক্যাট। বিয়ের আসর বসবে রাজস্থানের জয়পুরে।

বিয়েতে সালমান খানের উপস্থিতি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সূত্রের বরাত দিয়ে তারা জানাচ্ছে, সালমান খানের নাম বিয়েতে নিমন্ত্রিত অতিথি তালিকায় নেই। বিয়েতে দেখা যেতে পারে করণ জোহর, আলী আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ানকে।

সালমানের সামনেই একটি পুরস্কারের মঞ্চে দুষ্টুমির ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকি। আগামী ডিসেম্বরে বিয়ের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে তাদের বাগদান সম্পন্ন করার খবরও বেরিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।