shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

মাহফুজ পরীমণির ‘অন্তরালে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২১, ২০:০৭

মাহফুজ পরীমণির ‘অন্তরালে’

দীর্ঘদিন পর একটি ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফিরছেন খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘অন্তরালে’। এতে চিত্রনায়িকা পরীমণিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।

মাহফুজ আহমেদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, 'কয়েক মাস ধরেই কথা হচ্ছিল। শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন মাহফুজ। তার চরিত্রটির নাম মনা।'

মাহফুজের চরিত্র প্রসঙ্গে চয়নিকা চৌধুরীর ভাষ্য, ‘পেছনে গল্প ভয়ঙ্কর থাকলেও শুরুতে মনাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। সেই রোমান্টিক চরিত্রটিতে মাহফুজ আহমেদ দারুণ মানানসই। তা ছাড়া তার সঙ্গে আমি প্রায় আশিটির মতো নাটক, টেলিছবিতে কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের অন্যরকমের একটা বোঝাপড়া আছে।’

কাজে ফেরা প্রসঙ্গে মাহফুজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন থেকেই কাজ করি না। ভালো একটি কাজ দিয়ে ফিরতে চেয়েছিলাম। ছবির চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ারের সঙ্গে বসে নিজের চরিত্র ও ছবির গল্প শুনে মুগ্ধ হই। এরপর আর কোনো কিছু না ভেবেই কাজটি করতে রাজি হয়েছি।’

অন্যদিকে এই ওয়েব ফিল্মটিতে মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত পরীমণি। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে মাহফুজ আহমেদের কাজ দেখি। সব নাটক দেখার সুযোগ না হলেও তার অভিনীত সব সিনেমা আমার দেখা। রোমান্টিক চরিত্রে তাকে কী যে মানায়! আমার খুব পছন্দের একজন অভিনেতা তিনি। সেই মাহফুজ ভাইয়ের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবো। দারুণ লাগছে আমার কাছে।’

প্রসঙ্গত, সবশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামের একটি এক ঘণ্টার নাটকে কাজ করেছিলেন মাহফুজ আহমেদ। তিন বছর পর ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেতা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত ওয়েব ফিল্মটির শুটিং নতুন বছরের প্রথম মাসেই শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।