shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

২৫ বছর পূর্ণ করলেন রানী মুখার্জী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ নভেম্বর ২০২১, ১৫:১২

২৫ বছর পূর্ণ করলেন রানী মুখার্জী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘ব্ল্যাক’সহ বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন তিনি। ১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ সামাজিক নাট্য চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।

সাতবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া এই অভিনেত্রী বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন। আগামী ১৯ নভেম্বর তার অভিনীত ‘বান্টি অর বাবলি’ সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তি পেতে যাচ্ছে।

২০০৫ সালে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জী অভিনয় করেন ‘বান্টি অর বাবলি’ সিনেমায়। আর এবার সেই সিনেমারই দ্বিতীয় পর্ব আসছে পর্দায়। প্রথম সিনেমাটি সেই সময় ব্যাপক সাড়া ফেলায় এখন দ্বিতীয় পর্ব নিয়েও আলোচনার শুরু হয়েছে।

বরুণ বি শর্মার পরিচালনায় সিনেমাটির দ্বিতীয় পর্বে বাবলির চরিত্রে দেখা যাবে রানীকে। তবে অন্য সব চরিত্রে পরিবর্তন হয়েছে। এতে অভিনেত্রীর সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ওয়াঘ।

‘বান্টি অর বাবলি’ সিনেমার সেই ভিম্মিই এখনো রানীর কাছে ২৫ বছরের প্রিয় চরিত্র। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে আছ, প্রথমবার যখন আমায় ভিম্মির চরিত্রটা পড়ে শোনানো হয়েছিল আমি অনেক মুগ্ধ হয়েছিলাম।

অভিনেত্রী আরও বলেন, চরিত্রটির প্রাণোচ্ছলতা আমার হৃদয় ছুঁয়েছিল। আমার কাছে মনে হয়েছিল, আমি ওই চরিত্রে অভিনয় করার জন্যই জন্ম নিয়েছি। ২৫ বছরের ওই ভিম্মি চরিত্রই আমার মনের সবচেয়ে কাছের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।