shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

পূর্ণিমার ছবিতে ওমর সানীর কমেন্ট, মৌসুমীকে ‘সতর্ক’ করলেন ভক্তরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ নভেম্বর ২০২১, ১৬:১৭

পূর্ণিমার ছবিতে ওমর সানীর কমেন্ট, মৌসুমীকে ‘সতর্ক’ করলেন ভক্তরা

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিত ফেসবুকে ছবি আপলোড করেন তিনি। আজ সোমবার নিজের একাধিক ছবি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, ‘আমি তোর ছায়া হবো, কিছুটা বেহায়া হবো, চেয়ে নেবো চেনা আবদার...’

পূর্ণিমার ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন একসময়ে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। তিনি পূর্ণিমার ছবির প্রশংসা করে লিখেছেন , ‘ওয়াও’। ওমর সানীর মন্তব্য দেখে অনেকেই বিষয়টিই তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর নজরে এনে সতর্ক করার চেষ্টা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী। সম্প্রতি শাকিব খানের পোস্টে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখেন। সেই পোস্টে ওমর সানী মন্তব্য করেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।