স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২১, ১৮:১৪
সময়টা ভালো যাচ্ছে না বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শিল্পা শেঠির। সম্প্রতি পর্নোকাণ্ডের পর এবার প্রতারণার মামলায় ফেঁসেছেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা।
এই দম্পতির বিরুদ্ধে ১ কোটি ৫১ লাখ রুপি প্রতারণার মামলা করেছেন নীতিন বারাই নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী।
এ প্রসঙ্গে শিল্পা বলেছেন, তার সম্মানহানি করার জন্য প্রতারণার মামলা করা হয়েছে।
অভিনেত্রী বলেন, আমি গত ২৮ বছর ধরে পরিশ্রম করে চলেছি। কষ্ট হয় যখন দেখি, নানা ছুতায় আমার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ঘুম থেকে উঠেই শুনলাম আমার ও রাজ কুন্দ্রার নামে মামলা হয়েছে।ব্যবসায়ী কাশাফ খান যে ফিটনেস প্রতিষ্ঠান গড়েছেন সেটি নিয়ে অভিযোগ। মূলত কাশাফ খানই ব্যবসাটি দেখভাল করেন। তিনি এই প্রতিষ্ঠানের সিগনেটরি। আমি আর রাজ এই প্রতিষ্ঠানের লেনদেন সম্পর্কে খুব একটা অবগত নই। আমরা তার কাছ থেকে একটি রুপিও নিইনি। কোম্পানিটি ২০১৪ সালেই বন্ধ হয়ে যায়। এর সব কিছুই কাশাফ খান দেখভাল করতেন। আমি প্রায় ৩ দশক ধরে বলিউডে কাজ করছি। এ পর্যায়ে এসে নানা ছুতায় আমার সম্মানহানি করার চেষ্টা মানতে পারছি না। ভারতীয়দের উচিত- এসব প্রতিক্রিয়ার প্রতিবাদ জানানো।
উল্লেখ্য, নীতিনের অভিযোগ, শিল্পা ও তার স্বামী ফিটনেস প্রকল্পে তাকে দেড় কোটি রুপি বিনিয়োগ করতে বলেছেন এবং সেই বিনিয়োগের লাভ দেবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু এখনও তিনি লাভের মুখ দেখেননি।
নীতিনের অভিযোগ, তিনি শিল্পা-রাজ দম্পতির কাছে বিনিয়োগের টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি দেয়া হয়। শিল্পা-রাজ ছাড়াও এই মামলায় এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের আরেক পরিচালক কাশাফ খানকে অভিযুক্ত করেন নীতিন বারাই। বেশ কয়েকটি ধারায় বান্দ্রা থানায় মামলাটি করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com