shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

মদের প্রচারণায় কটাক্ষের শিকার ইলিয়েনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০২১, ১৭:০১

মদের প্রচারণায় কটাক্ষের শিকার ইলিয়েনা

ইলিয়েনা ডি ক্রুজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই বলিউড তারকা। আর এতেই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় তাকে। এবার মদের একটি ব্র্যান্ডের প্রচার করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই নায়িকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ইলিয়েনা তার একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কিছু খাবার সামনে নিয়ে চেয়ারে বসে আছেন নায়িকা। খাবারের পাশে রাখা একটি হুইস্কির বোতল। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘টোকির সঙ্গে আমার এই যাত্রাকে ভালোবাসুন।’

ব্যাখ্যা করে তিনি লেখেন, ‘টোকি একটি জাপানি শব্দ। এর অর্থ সময়। নতুন জাপানের সঙ্গে জাপানের ঐতিহ্যগত আত্মার সেতুবন্ধন। এটি জাপানের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড। এক গ্লাস টোকি হুইস্কির সঙ্গে ছুটি উদযাপন করছি।’

ইলিয়েনার সেই পোস্টে নেটিজেনদের একাংশ তার প্রচারের বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেননি। কটাক্ষ করে একজন লিখেছেন, ‘তোমার লজ্জা নেই।’ অনেকে আবার মদের ক্ষতিকর দিক তুলে ধরেও মন্তব্য করেছেন। তবে কেউ কেউ ইলিয়েনার রূপের প্রশংসা করেছেন।

শুধু যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন এমন নয়, বাস্তব জীবনেও দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ইলিয়েনা জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছেন। কৈশোরের আতঙ্কে ভরা সেই দিনগুলো আজও ইলিয়েনাকে তাড়া করে।

অভিনেত্রীর ভাষ্য, ‘সেই দিনগুলো আজও আমার স্মৃতিতে তাড়া করে, মনে হয় যেন গতকালের ঘটনা। আমি যখন ১২ বছরের ছিলাম, তখন থেকে বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় চলতি পথের মানুষ নানা আপত্তিকর মন্তব্য করত।’

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইলিয়েনা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বিগ বুল’। বর্তমানে তার হাতে বলিউডের আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।