shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

মুক্তি পেল মিথিলার ‘রোহিঙ্গা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০২১, ১৮:৫৬

মুক্তি পেল মিথিলার ‘রোহিঙ্গা’

বলিউডে অভিষেক ঘটলো মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পেয়েছে। সোমবার (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা।

বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান সিনেমাটি পরিচালনা করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ তথা ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ‘রোহিঙ্গা’র বেশিরভাগ শিল্পী ও কুলাকুশলীই বলিউডের।

সিনেমাটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সিনেমাটি খুবই ইমোশনাল। গল্পটা ভীষণ ভালো। সত্য ঘটনা থেকে নেওয়া গল্প। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে কাজ করেছি। অবশ্যই আমি বলব যে সবাই সিনেমাটি দেখুক, দেখে তাদের কেমন লাগল, ভালো-মন্দ যেটাই হোক, সেটা নিয়েই কথা বলুক।’

রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে কাজ হয়েছে সিনেমাটির। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে এই অভিনেত্রীকে। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে ‘রোহিঙ্গা’র শুটিং হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।