shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

রুনা লায়লার জন্মদিন আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০২১, ১৫:২৯

রুনা লায়লার জন্মদিন আজ

আজ ১৭ নভেম্বর, কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটিতে পরিবার, শুভকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই গায়িকা।

১৯৫২ সালের ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা আমিনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। মাত্র আড়াই বছর বয়সে বাবার চাকরির বদলি হওয়ায় পাকিস্তানের মুলতানে চলে যেতে হয় তাকে।

রুনা লায়লা তার ৫৭ বছরের বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ১২ বছরের এক কিশোরের জন্য গান গেয়ে।

১৯৬৪ সালে বাবার অনুমতি নিয়ে সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানের ‘জুগনু’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন এই গায়িকা। ‘গুড়িয়াসি মুন্নী মেরি ভাইয়া কি পেয়ারি’ গানটি কণ্ঠে তোলার জন্য একটানা দুই মাস প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

সম্প্রতি কিংবদন্তি এই গায়িকা বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে জানান, সংগীতশিল্পী নয়, তার হবার কথা ছিল নৃত্যশিল্পী। টানা চার বছর করাচীর বুলবুল ললিতকলা একাডেমীর করাচীতে ভরতনাট্যম, কত্থক, কত্থকলি শেখেন তিনি। তবে শেষ পর্যন্ত গানের মাঝেই থেকে যান। গান গেয়েই বাংলাদেশের রুনা লায়লা ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে ৩ দিনে ৩০টি গানে কণ্ঠ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছিলেন তিনি।

রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

এই গায়িকা সংগীতে অসামান্য অবদান রাখার জন্য লাভ করেছেন স্বাধীনতা পদক। অর্জন করেছন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এরমধ্যে একবার পেয়েছেন সুরকার হিসেবে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার, সংগীত মহাসম্মান পুরস্কার ও দাদা সাহেব ফালকে সম্মাননা। এছাড়া পাকিস্তান থেকে নিগার পুরস্কার ও জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক পেয়েছেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।