shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ফের চাঁদপুরে কৌশানি, ৭ দিন গোসল করবেন না শান্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ নভেম্বর ২০২১, ২০:৪০

ফের চাঁদপুরে কৌশানি, ৭ দিন গোসল করবেন না শান্ত

চাঁদপুরে শুরু হয়েছে ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং। সিনেমাটির শেষ লটের কাজ চলছে।গল্পের প্রয়োজনে নায়ক শান্ত খানকে সাত দিন গোসল ছাড়া থাকতে হবে। এর আগে ছবির প্রথম লটের শুটিংয়ের জন্য টানা ১৩ দিন গোসল না করে ছিলেন এই নায়ক। নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে চরিত্রের প্রয়োজনে এমনটা করতে হয়েছিল তাকে।

কলকাতার কৌশানি মুখোপাধ্যায় সিনেমাটিতে শান্ত খানের নায়িকার চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় শান্ত খানকে নূরু রাখালের চরিত্রে দেখা যাবে। আর, কলকাতার কৌশানি মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।

পরিচালক পূজন মজুমদার জানিয়েছেন, গেল অক্টোবরে সিনেমাটির প্রথম লটে মারামারি আর সংগ্রামের দৃশ্যগুলোর শুট করেছি। এ লটে আমরা কৌশানির সঙ্গে শান্তর রোমান্সের অংশের শুট করব।

জানা গেছে, ৩০ নভেম্বরের মধ্যে সিনেমাটির শুট শেষ হবে। চাঁদপুরের পর সিনেমাটির গানের শুট হবে সাজেকে।

সিনেমাটিতে কৌশানি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।