স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ নভেম্বর ২০২১, ১৮:৫৩
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারায় তার এ হিসাব তলব করা হয়েছে। আয়কর ফাঁকি অনুসন্ধানে এ ধারার ক্ষমতা ব্যবহার করে এনবিআর।
সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী, চলতি, ঋণ, বৈদেশিক মুদ্রা, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে সেসবের বিবরণী জমা দিতে হবে। এছাড়া বন্ধ হওয়া হিসাবও পাঠাতে হবে।
একইসঙ্গে শাকিব খান বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক কিংবা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে সেসবেরও তথ্য জমা দিতে হবে।
উল্লেখ্য,এনবিআরের চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেয়া হয়েছে অভিনেতা হিসেবে। ২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরিতে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান। সিনেমার শুটিংয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com