shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

শ্রীলেখার খোলামেলা ফটোশ্যুট, নজর কাড়ল নেটদুনিয়ায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ ডিসেম্বর ২০২১, ১৬:২০

শ্রীলেখার খোলামেলা ফটোশ্যুট, নজর কাড়ল নেটদুনিয়ায়

আই লাভ মাই কার্ভস! বরাবরই এই বার্তা, টালিউডের ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখার। এবারে মেদ নিয়েই খোলামেলা ফটোশ্যুট করলেন তিনি। তার এই লাস্যময়ী অবতারে কুপোকাত ভক্তরা।

টলিপাড়ার কার্ভি অভিনেত্রীদের কথা ভাবলে শুরুতেই উঠে আসে শ্রীলেখা মিত্রর নাম। ‘আই লাভ মাই কার্ভস’, বরবারই এই বার্তা তার। নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরান ঠিকই, তবে সেটা সুস্থ থাকতে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই রাখঢাকহীন শ্রীলেখা। মনের কথা মন খুলে বলেন তিনি, বিতর্কেও জড়ান। কদিন আগে ‘মানিকে মাগে হিথে’ গানে নেচেও হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও। এবারে আবার সাহসী অবতারে ধরা দিলেন শ্রীলেখা। 

ভিডিওটিতে শ্রীলেখাকে কখনও দেখা গেল শাড়িতে, কখনও পাশ্চাত্য পোশাকে, কখনও বা ব্রাইডাল লেহেঙ্গায়। কনের সাজে তাক লাগালেন শ্রীলেখা।

২৮ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ফটোশ্যুটের ভিডিওটি পোস্ট করেছেন শ্রীলেখা। আর ক্যপশনে লিখেছেন ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।