shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ

৬২ বছরে পা রাখলেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ১৯৫৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। সুবর্ণা মুস্তাফা একাধারে নির্মাতা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক। আশির দশকে অভিনেত্রী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।

তাঁর পৈত্রিক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। বাবা গোলাম মুস্তাফা ছিলেন অভিনেতা ও আবৃত্তিশিল্পী। মা পাকিস্তান রেডিওর প্রযোজনা বিভাগে কাজ করতেন। সে সুবাদে শিশু শিল্পী হিসেবে বেতার নাটকে কাজ করেন সুবর্ণা।

প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন নবম শ্রেণিতে পড়ার সময়। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ করেছেন টেলিভিশনে।

অভিনয় করেছেন ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’- এর মতো জনপ্রিয় সব সিনেমায়।

১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। এতে ‘মুনা’ চরিত্রে তাঁর অভিনয় সব মহলের ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর ‘আজ রবিবার’ নাটকে তাঁর দুর্দান্ত অভিনয় নজর কাড়ে সবার। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।