shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

জয়ার ছাদবাগানে হলুদের বাম্পার ফলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬

জয়ার ছাদবাগানে হলুদের বাম্পার ফলন

অভিনয়ের পাশাপাশি জয়া আহসানের অন্যতম একটি শখ হলো বাগান করা। নিজের বারান্দা ও ছাদবাগানে প্রায় শতাধিক গাছ রয়েছে জয়ার। সময় পেলেই গাছেদের সঙ্গে সময় কাটান তিনি। করোনাকালে বাগানের পরিচর্যায় বেশির ভাগ সময় কেটেছে তার।

প্রায়ই নিজের বাগানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জয়া। শনিবার (৪ ডিসেম্বর) হাসিমাখা মুখে ঝুড়িভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লিখেছেন সদ্যতোলা সোনালি রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ…।

জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে ইস্কাটনে বাসার ছাদে বাগান করেছেন জয়া। এর আগে নিজের বাগানের জলপাই, টমেটো, লেবু, ধনেপাতা, শিম, বেদানা, পেয়ারাসহ অনেক ফল ও শাকসবজির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া। সেইসঙ্গে রং-বেরঙের সব ফুলের গাছও রয়েছে জয়ার বাগানে।

উপহার হিসেবে গাছ পেলে খুশি হন জয়া। সুযোগ পেলে বাইরের দেশ থেকেও পছন্দের গাছ নিয়ে আসেন।

কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছেনে দুই বাংলার এই অভিনেত্রী। লন্ডনে মায়ের সাথে কাটিয়েছেন সুন্দর সময়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।