স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭
সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত (২৪ নভেম্বর) এক ফেসবুকে পোস্টে এ খবর জানান তিনি।
ধারণা করা হচ্ছে, সেখানকারই কিছু ছবি গতরাতে ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। বিভিন্ন ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি।
সেখানে দেখা যায়, কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা। কখনো স্বামীকে জড়িয়ে ধরেছেন, কখনো হাঁটু গেঁড়ে বসে থাকা রাকিবের কপালে চুম্বন করছেন, আবার কখনো স্বামী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছেন।
ক্যাপশনে মাহি লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্।’ একইসঙ্গে জুড়ে দিয়েছেন চারটি লাভ ইমোজি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর স্বামীকে নিয়ে রাজধানীতে নতুন একটি বাসায় উঠেছেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com