স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:২০
করোনা মহামারী পরিস্থিতিতে ওমিক্রন নতুন করে উদ্বেগ তৈরি করলেও বলিউডের অন্যতম ইভেন্ট ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে আগ্রহ এখন চরমে।
৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সিসন্স ফোর্ট বারওয়ারায় আয়োজন করা হয়েছে ক্যাটরিনা-ভিকির বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান।
সেখানে যোগ দেবেন বলিউড থেকে শুরু করে বিনোদন জগতের রথী মহারথীরা। এই অনুষ্ঠানের আগেই দু’এক দিনের মধ্যে স্বামী-স্ত্রী হতে পারেন ভিকি ও ক্যাটরিনা।
সব ধরনের প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের ছোঁয়া শত শত কোটি টাকার এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে যখন তুমুল আগ্রহ তখন সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন সালমান খান।
বলিউডের ‘ভাই’ হিসাবে খ্যাত সুপারস্টার সালমানের সঙ্গে ক্যাটরিনার রসায়ন অনেক দিন বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ছিলো। কথিত আছে তারা দু’জন ভালো বন্ধুও।
এমনকি রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কে প্রায় বিয়ের পর্যায়ে গড়ালেও, সালমানের সঙ্গে সেই বন্ধুত্বের সম্পর্কে কোন ছেদ পড়েনি।
তাই ক্যাটরিনা-ভিকির বিয়ে সামনে আসতেই, এনিয়ে সালমান খানের প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।
সামাজিক মাধ্যমে সালমানের সম্ভাব্য প্রতিক্রিয়া কেমন হতে পারে, এনিয়ে নেটিজেনদের মধ্যে চলছে এক ধরনের প্রতিযোগিতা। একের পর এক মিমস ছাড়া হচ্ছে নেটে।
এদিকে, ক্যাটরিনা-ভিকির বিয়েতে সালমান খান পরিবারকে দাওয়াত করা হয়েছে বলে খবর রটলেও সেটিকে গুজব ও মিথ্যা বলেছেন খান পরিবার।
ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু সামলামের দুই বোন অর্পিতা খান ও আলভিরা অগ্নিহোত্রী। অর্পিতা ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, তারা বিয়ের জন্য কোনো আমন্ত্রণ পাননি।
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আলভিরা বা অর্পিতা কেউই ক্যাটরিনার কাছ থেকে বিয়ের আমন্ত্রণ পাননি। তারা যে বিয়েতে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ানো হচ্ছে তা মিথ্যা।
সালমান ও ক্যাটরিনা ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিতে প্রথম এক সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর এই জুটির পার্টনার, ভারত, টাইগার বক্স অফিস কাঁপিয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com