স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৪২
মাত্র তিন বছর হল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন অমৃতা সিং ও সাইফ আলি কন্যা সারা আলি খান। সম্পূর্ণ নিজের দক্ষতায় ইতোমধ্যে বলিউডে নিজের আসন পাকাপোক্ত করে নিয়েছেন নবাবকন্যা। কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রেখে একের পর এক ছবিতে বাজিমাত করেছেন সারা। বলিউডের এই অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন তিনি।
এবার নিজের মা অমৃতা সিং কে নিয়ে মুখ খুললেন সারা আলি খান। সম্প্রতি মা এর সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সারা আলি খান। তবে তিনি মনে করেন, অমৃতা নাকি তার সঙ্গে কাজই করতে চান না। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা বললেন সাইফ কন্যা।
প্রশ্ন করা হয়েছিল মায়ের সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন কি না। তখনই সারা বলেন, “আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চায়। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভাল লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।”
অমৃতা মনে করেন নিজের কাজে ১০০ শতাংশ দিলে তবেই সফল হওয়া যায়। মাকে নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সারা। তাঁর কথায়, “আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।”
৮০ এবং ৯০-এর দশকে চুটিয়ে অভিনয় করেছেন অমৃতা। ‘বেতাব’, ‘নাম’, ‘আয়না’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সারা জানিয়েছেন, মা-বাবার কাছ থেকেই তিনি অভিনয়ের পরামর্শ পেয়েছেন। সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯। এর পর মায়ের কাছে থেকে, তার আদর্শেই বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও (করিনার সঙ্গে বিয়ে হয় সইফের) অমৃতা একাই থেকেছেন তার সন্তানদের সঙ্গে। ২০০৪ সালের পর থেকে মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তার সাম্প্রতিক সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com