shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মুখ খুললেন মাহি, দিলেন ভিডিও বার্তা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:২১

মুখ খুললেন মাহি, দিলেন ভিডিও বার্তা

সম্প্রতি প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফাঁস হওয়া অডিও আলাপ নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর ওই অডিও কলে যে পুরুষকণ্ঠ শোনা গেছে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বলেও দাবি করেছেন তিনি।

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সোমবার (৬ ডিসেম্বর) মক্কা থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান সম্পর্কে জানান।

ভিডিও বার্তায় মাহি বলেন, আমার আসলে সেদিন আদৌ বলার কোনো ভাষা ছিল না। সেজন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিৎ। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি। ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল এবং বরাবরের মতো আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ্ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, কোনো না কোনোভাবে তার রেজাল্টটা তিনি পেয়েছেন। এটা প্রমাণিত।

মাহি ভিডিও বার্তায় দাবি করেন, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দুই বছর আগে তার ফোনালাপটি হয়েছিল।

এই ফোনালাপ ফাঁসের ঘটনা নিয়ে তিনি আরও বলেন, অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ্ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজের থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় আগামীকালের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (৬ ডিসেম্বর) রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।