shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চিত্রনায়ক ইমনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪

চিত্রনায়ক ইমনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় নায়ককে। এ সময় মাহি ও তথ্য প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় ২ ঘণ্টা কথা বলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিমন্ত্রী মুরাদ ও মাহির ফোনালাপ ফাঁস হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নায়ক ইমনকে। তাকে জিজ্ঞাসাবাদের সময় ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। এই ঘটনায় অভিনেত্রী মাহির সঙ্গেও পুলিশ কথা বলবে বলে জানান ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।