shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রাম যাচ্ছেন পরীমনি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:০২

‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রাম যাচ্ছেন পরীমনি

ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার জন্য চট্টগ্রামে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর থেকে নতুন বছরের (২০২২) ১২ জানুয়ারি পর্যন্ত সিনেমাটির শুটিং হবে। পরীমণি ১৬ ডিসেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন।

তিনি বলেন, সিনেমার কলাকুশলীদের নিয়ে আমরা পাঁচদিন ধরে চট্টগ্রামে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। প্রায় এক মাসের মতো শুটিং হবে সেখানে। শুটিং শেষ হলে আবার ঢাকায় ফেরার ইচ্ছা রয়েছে।

অভিনেত্রী পরীমণি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার আগে প্রথম দফায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। পরে কারাগার থেকে জামিনে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে অংশ নেন।

এই অভিনেত্রীর হাতে চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’, অরণ্য আনোয়ারের ‘মা’ ও সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’ সিনেমা রয়েছে। এছাড়াও ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

‘প্রীতিলতার’ চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আর এতে পরীমণি ও শম্পা রেজা ছাড়াও আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

প্রসঙ্গত, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রীতিলতা’। ১০০ বছর আগের ইতিহাস তুলে ধরা হবে ছবিটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।