shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আজ গায়ে হলুদ, কাল বিয়ে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

আজ গায়ে হলুদ, কাল বিয়ে

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই সাতপাকে বাঁধা পড়বে বলিউডের তারকা প্রেমিকযুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

বিয়ের আনুষ্ঠিকতা শুরু হতেই অতিথিরা আসতে শুরু করেছেন। ভিকি-ক্যাটরিনাও বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন। গেল মঙ্গলবার (৭ ডিসেম্বর) এই জুটির মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) তাদের গায়ে হলুদ। আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত।

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ে। এর জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বিয়ের ছবি ও ভিডিও যেন ফাঁস না হয় এ জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ওপর রয়েছে নিষেধাজ্ঞা।

জানা যায়, রাজস্থানে বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা-ভিকি। তাদের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, ফারাহা খান, করন জোহর, জোয়া আখতারের মতো বলিউড তারকারা। ভিকি-ক্যাটরিনার বিয়ে উপলক্ষে রাজস্থানের সেই প্রাসাদ ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। রাজস্থানের পুলিশকর্মীরাও কোমর বেঁধে নেমেছেন বলি তারকাদের বিয়ে সামলাতে।

নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে ব্যক্তিগত পরিসরে বাইরের কাউকে প্রবেশ করতে দিতে চান না দুই তারকা। শুধু তা-ই নয়, অন্য কোনো অতিথির মাধ্যমে বিয়ের মুহূর্ত যাতে বাইরে প্রকাশ না পায়, সে জন্যেই এমন সিদ্ধান্ত। এমনকি ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে প্রবেশে লাগবে গোপন কোড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।