shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিমি-নুসরাতকে শোকজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

মিমি-নুসরাতকে শোকজ

ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তাদের নামে ইস্যু হয়েছে শোকজ নোটিশ। তবে এটা সংসদ নয়, পেয়েছেন নিজ দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

তৃণমূলের সব সাংসদদের নিয়ে দিল্লিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কংগ্রসের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন অভিষেক। ওই বৈঠকে দলের সব সাংসদকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। কিন্তু ওই বৈঠকে হাজির ছিলেন না বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। অনপুস্থিতদের মধ্যে এই দুই তারকাও রয়েছেন।

সদ্য মা হয়েছেন নুসরাত। ছেলেকে রেখেই সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন তৃণমূলের এই তারকা সাংসদ। সেখানে ছিলেন মিমি চক্রবর্তীও।

রাজধানীতে উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উদ্দেশ্য- অধিবেশনের বাদবাকি দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে তার পরিকল্পনা করা। কিন্তু সেখানেও ছিলেন না মিমি-নুসরাত।

জানা গেছে, যারা বৈঠকে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই তালিকায় নাম আছে দুই তারকা সাংসদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।