shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ক্যাটরিনার ৩৮ ভিকির ৩৩ ইঙ্গিত করে কঙ্গনা প্রশংসা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪

ক্যাটরিনার ৩৮ ভিকির ৩৩ ইঙ্গিত করে কঙ্গনা প্রশংসা

ফের কথার ফুলঝুড়ি বলিউডে ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌতের মুখে। এবার ক্যাটরিনা কাইফের প্রশংসায় পঞ্চমুখ হলেন। কেন?

টাইমস অব ইন্ডিয়ার খবর, রাজস্থানে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই অন্তর্জালে। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে জুটির বিয়ের আসর। তিন দিনের বিয়ের আয়োজনে আজ মেহেদি। ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা।

সবাই জানেন, ক্যাটরিনা কাইফের চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট ভিকি কুশল। ক্যাটরিনার বয়স ৩৮ আর ভিকির ৩৩। সে দিকটা ইঙ্গিত করে কঙ্গনা বললেন, ধনী ও সফল নারী কমবয়সী ছেলেকে বিয়ে করছে, এতে তিনি বেজায় খুশি। প্রকাশ্যে নাম না নিলেও ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত, তেমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘আমরা এমন বহু সফল পুরুষের গল্প শুনে বড় হয়েছি, যাঁরা বয়সে ছোট মেয়েদের বিয়ে করেছেন। স্বামীর চেয়ে বেশি সফল নারীকে দেখা যেন বড় সমস্যা। একটা বয়সের পর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ভাবনা তো ছেড়েই দিয়েছি। দেখে ভালো লাগছে ধনী, সফল, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নারী প্রথাগত ধারণা ভাঙছেন। সেসব পুরুষ ও নারীকে আমার কুর্নিশ, যাঁরা লিঙ্গভিত্তিক প্রথাগত ধারণা ভেঙে ফেলছেন।’

কিছুদিন আগে টাইমস নাউ প্রতিবেদনে জানায়, আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে বিবাহিত ও সন্তানের মা হিসেবে দেখতে চান কঙ্গনা রনৌত।

কঙ্গনার ভাষ্য, ‘আমি অবশ্যই বিবাহিত ও সন্তান নিতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে স্ত্রী ও মা হিসেবে দেখতে চাই। এবং অবশ্যই একজন ব্যক্তি হিসেবে, যে সক্রিয়ভাবে নতুন ভারতের রূপকল্পে অংশগ্রহণ করছে।’

সম্প্রতি কঙ্গনা রনৌত সম্মানজনক রাষ্ট্রীয় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। সামাজিক পাতায় উচ্ছ্বাস প্রকাশ করে কঙ্গনা জানান, ছোট থেকে তিনি সম্মান অর্জনের চেষ্টা করেছেন এবং সেটাই তাঁর সম্পদ। এ পুরস্কারের জন্য নিজের দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।