shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ইনস্টাগ্রামে শচীনকন্যার ঝড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩

ইনস্টাগ্রামে শচীনকন্যার ঝড়
সারা টেন্ডুলকার

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বলিউডের কোনো নায়িকার থেকে কম যান না। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৬ লাখের বেশি।

সম্প্রতি একটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেন সারা। সেখানেই একটি বেইজ রঙের শর্ট ড্রেস পরেন তিনি।

ইনস্টাগ্রামে সারা শেয়ার করেছেন কয়েকটি ছবি। পো ব্র্যান্ডের সাইটে দেখা যাচ্ছে সারার পোশাকের দাম ২৭ হাজার রুপি।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ছবি শেয়ার করেন সারা। সব ছবিতেই লক্ষাধিক লাইক। নিজেকে ফিট রাখতে প্রতিদিন জিমে ঘাম ঝরান সারা। সম্প্রতি ভাইরাল হয়েছিল জিমস্যুটে সারার ছবি।

ব্যক্তিগত জীবনে নতুন এই মডেলের সঙ্গে তরুণ ক্রিকেটার শুভমন গিলের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি শচীনকন্যা।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন শচীন টেন্ডুলকার। তাদের সংসারে দুই ছেলেমেয়ে সারা ও অর্জুন। বাবার মতো অর্জুনও হাতে তুলে নিয়েছেন ক্রিকেট ব্যাট।

সারা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। বর্তমানে মুম্বাইতে পরিবারের সঙ্গে থাকেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।