shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

‘বয়স ৩০ হলে বিয়ে করবেন স্পর্শিয়া’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

‘বয়স ৩০ হলে বিয়ে করবেন স্পর্শিয়া’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ৩০ বছর বয়সে বিয়ে করবেন বলে জানালেন। মায়ের কাছে এজন্য দুই বছর সময় নিয়েছেন। কেননা তার বয়স ২৮। বুধবার নিজের জন্মদিনে অকপটে নিজের বয়সের সংখ্যা ও বিয়ে নিয়ে পরিকল্পণার কথা জানালেন।

কাঠবিড়ালী' খ্যাত এ অভিনেত্রী বলেন, আমার বয়স সবে ২৮। তাই বিয়ে নিয়ে আগামী দুই বছর একেবারেই ভাবতে চাই না। ‘বিয়ের জন্য আমি আমার মায়ের কাছে দুই বছরের সময় চেয়েছি। প্যান্ডামিকের কারণে এমনিতেই দুই বছর পিছিয়ে আছি। আমার যেগুলো স্বপ্ন আছে, যে কাজগুলো করতে চাই- সেগুলো আগে গোছাবো। আর এসব কারণেই মায়ের কাছ থেকে দুই বছরের সময় চেয়ে নিয়েছি।’

এদিকে তবে ‘নবাব এলএলবি’র পর কেন আর কোনো সিনেমায় দেখা যায়নি, এমন প্রশ্নে স্পর্শিয়া বলেন, ‘এরপরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। বর্তমানে ‘ক্ষমা নেই’ নামে একটি সিনেমার শুটিং করছি, ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি থেকে দুটি সিনেমার শুটিং আছে। আমার কাজ চলছে, কিন্তু রিলিজগুলো আটকে আছে।’

ফেব্রুয়ারিতে স্পর্শিয়া শুরু করতেন যাচ্ছেন এইচ আর হাবিবের সায়েন্স ফিকশন সিনেমা ‘জল কিরণ’-এর শ্যুটিং। এই পরিচালকের অ্যাকশন ঘরানার সিনেমা ‘রক্ত ময়ূর’-এও অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী নিরব। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নিরব হোসেনের সঙ্গে চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ ও নির্মাতা নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।