shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট ভারতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:২৫

২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট ভারতে

ভারতের অভিনেত্রী ও মডেল হারনাজ সান্ধু এ বছর মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। ভারতের হয়ে সর্বশেষ এই খেতাব জিতেছিলেন মডেল-অভিনেত্রী  লারা দত্ত, ২০০০ সালে। ওই বছরই জন্ম হয়েছিল হারনাজের। ২০২১ সালে এসে ২১ বছর পর ভারতের হয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ২১ বছর বয়সী হারনাজ।

হারনাজের মিস ইউনিভার্সের মুকুট জয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি উচ্ছ্বসিত লারা। টুইটারে লারা লিখেছেন, ‌‘মিস ইউনিভার্স ক্লাবে স্বাগতম! এই মুকুটটির জন্য আমরা দীর্ঘ ২১ বছর অপেক্ষা করেছি। তুমি আমাদের অনেক বেশি গর্বিত করে তুলেছো। শত কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো।’

এ নিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের মুকুট এসেছে ভারতে। লারার আগে ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

মিস ইউনিভার্সের পদক জেতা হারনাজ সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত। এরইমধ্যে কয়েকটি পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।