স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩০
চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার শামসুল হাসান এ তথ্য জানান।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এরপর নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত।
শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত আগামী ৩ মার্চ শহিদুল আলমের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।
গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরপর গত ১ ডিসেম্বর পরীমনি আদালতে হাজির হয়ে প্রতিবদেনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com