shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

অস্ট্রেলিয়া থেকে সুখবর দিলেন শাবনূর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২১, ২০:৫৫

অস্ট্রেলিয়া থেকে সুখবর দিলেন শাবনূর

ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট।

সেগুলো রিকভার করে আবারও অনলাইনে ফিরেছেন শাবনূর।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, আবারও বড় পর্দায় ফিরবেন শাবনূর। তবে বিষয়টি এখনো নিশ্চিত না।

এদিকে আজ সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এই নায়িকা। শাবনূর ফেসবুকে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।

তিনি লিখেছেন- ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সেই উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ ছবিতে দেখা যায় শাবনূরকে। এরপর বহুবার ক্যামেরার সামনে দাঁড়ানোর উড়ো খবর এলেও তা বাস্তবে দেখা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।