স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০১
সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীসহ ওমরাহ পালন করেছেন এই নায়িকা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গিয়ে তিনি কাবা দর্শন করে এসেছেন। দেশে ফিরেই নতুন একটি ওয়েব ফিল্মে কাজের প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।
সব কিছু ঠিক থাকলে ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। ‘কাগজের বিয়ে’ওয়েব ফিল্মে তার বিপরীতে রয়েছেন ইমন। এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। শুটিং হবে ধামরাইয়ে।
ইমন-মাহি দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। এর আগে তারা ‘মাফিয়া’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। তবে ওয়েব ফিল্মটি এখনো রিলিজ হয়নি।
সম্প্রতি সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মাহি ও ইমনের একটি ফোন রেকর্ড ফাঁসের ঘটনায় উত্তাল রাজনীতি থেকে চলচ্চিত্র অঙ্গন। ওই ফোনকল ফাঁসের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
তখন ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন মাহি। মাহির পক্ষে কথা বলতে দেখা যায় ইমনকেও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com