স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০৭
‘কবির সিং’ খ্যাত নায়িকা কিয়ারা আডভানি বিলাসবহুল গাড়ি কিনলেন। গতকাল বুধবার নিজের জন্য একটি নতুন অডি কিনেছেন তিনি। আন্তর্জাতিক এই বিলাসবহুল গাড়ির কোম্পানির নতুন মডেল এটি। দামও আকাশছোঁয়া। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, নতুন গাড়ির শো-রুমের মূল্য ১ কোটি ৬০ লাখ রুপি। অডি ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার ছবি পোস্ট করে লেখা হয়, ‘প্রগতি ও সৃজনশীলতা হাত ধরাধরি করে আসে। অডি’র অভিজ্ঞতা নেয়ার জন্য কিয়ারা আডভানিকে স্বাগত জানাচ্ছি।’
কিয়ারার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এক্স৫, মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি গাড়িগুলো। এবার কিনলেন অডি এ৮এল।
সবশেষ ’শেরশাহ’ সিনেমার মাধ্যমে বাজিমাত করেছেন কিয়ারা। এর আগে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিং’, ‘গুড নিউজ’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।
রাজ মেহতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’ সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। এছাড়া কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ ও বরুণের বিপরীতে ‘মিস্টার লেলে’ সিনেমা দুটিতে কাজ করার কথা রয়েছে তার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com