shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

পরিচালকের সঙ্গে মেহজাবিনের প্রেমের গুঞ্জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২২

পরিচালকের সঙ্গে মেহজাবিনের প্রেমের গুঞ্জন

সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে জনপ্রিয় তরুণ নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জনের ডালপালা অনেকদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরাঘুরির একাধিক ছবি বিভিন্ন সময়ে দেখা গেছে। তবে এবার রাজীবের বাহুতে জড়ানো মেহজাবিনের একান্ত ছবি ইনস্টাগ্রামে দেখা যায়। আর ছবিটি নিজের ভেরিফাইড আইডি থেকে আপলোড করেছেন রাজীব নিজেই। যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

এতদিন প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন সময়ের আলোচিত এ দুই তারকা। মুখে কুলুপ এটে রেখেছিলেন দুজনেই। কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। তবে এবার নতুন করে এই ছবি সামনে আসার পর এ বিষয়ে কথা বললেন মেহজাবিন চৌধুরী।

প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও মেহজাবিন বলেন, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে আলাপ করতেও ইচ্ছুকও না বলেও জানান হালের ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে আপলোড হওয়া ছবিটিতে দেখা যায়, সমুদ্রের ধারে কোনো এক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে আছেন তারা। বুঝা যাচ্ছে, একে অপরকে জড়িয়ে সমুদ্র কুলের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করছেন। সেই মুহূর্তই ক্যামেরায় বন্দি করে নিয়েছেন তারা। আর ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে প্রেমিক আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। রাজীবকে বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।