shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কোয়ারেন্টিন থেকে দুই সন্তানের জন্য কারিনার আবেগঘন স্ট্যাটাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:২৯

কোয়ারেন্টিন থেকে দুই সন্তানের জন্য কারিনার আবেগঘন স্ট্যাটাস

বলিউড কুইন কারিনা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে রয়েছেন। দুই সন্তানসহ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ঘটনা এটিই সম্ভবত কারিনার জীবনে প্রথম।

এত কাছাকাছি থেকেও দুই সন্তানকে কোলে নিতে পারছেন না, আদর করতে পারছেন না। অথচ কদিন আগেও তৈমুর ও জাহাঙ্গীরের সঙ্গে খুঁনসুটিতেই সময় কেটে যেত এ নায়িকার!

টাইমস অব ইন্ডিয়া ও বলিউড বাবলের প্রতিবেদন বলছে, স্বামী সাইফ আলী খান কারিনার এই কঠিন সময়ে সর্বোচ্চ সমর্থন জুগিয়ে আসছেন। কিন্তু দুই সন্তানকে আদর করতে না পেরে বলিউড নায়িকার হৃদয়ে রক্তক্ষরণ। সেটি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া আবেগঘন বার্তায়।

শুক্রবার রাতে কারিনা টুইটারে ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের উদ্দেশে লেখেন- আমি আমার সন্তানদের মিস করছি। কোভিড আমি তোমাকে ঘৃণা করি। শিগগিরই আমি করোনা জয় করব।

এর আগে বৃহস্পতিবার কারিনা কাপুর স্বামী সাইফের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে সাইফ অন্য একটি বাসার সামনে দাঁড়িয়ে কারিনার ঘরের দরজার দিকে তাকিয়ে আছেন। এই ছবি দিয়ে তার নিচে ক্যাপশনে বলিউড নায়িকা লিখেছেন- করোনার সময়েও আমাদের ভালোবাসা এতটুকু কমেনি। আপনারা আমাদের ভুলে যাবেন না।

ঘনিষ্ঠ বন্ধু বলিউড পরিচালক করণ জোহরের একটি পার্টি থেকে আসার পর করোনা পজিটিভ হন কারিনা কাপুর খান। একই অনুষ্ঠান থেকে ফেরার পর করোনা আক্রান্ত হন অম্রিতা অরোরা, মাহিপ কাপুর, সীমা খান ও সানাইয়া কাপুর। গত মঙ্গলবার কারিনার বাড়ি সিলগালা করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এর পর থেকেই কোয়ারেন্টিনে রযেছেন পতৌদি পরিবারের এই বধূ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।