স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ ডিসেম্বর ২০২১, ১৬:২৪
সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্তের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যায়, সাগর পাড়ে বিকিনিতে সুপার হট দীপিকা চুমু আঁকছেন সিদ্ধান্তের ঠোঁটে, কখনো আবার বাড়ি ফেরবার পর ক্লান্ত দীপিকার গালে আদুরে চুমু দিচ্ছেন ধৈর্য কারওয়া।
সোমবার (২০ ডিসেম্বর) শকুন বত্রার বহু প্রতীক্ষিত সিনেমা ‘গেহরাইয়া’-র ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে।
প্রথমবারের মতো সিনেমার নামও জানল ভক্তরা। দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা পাণ্ডের ত্রিকোণ প্রেমের কাহিনিতে আরও একটা কোণও রয়েছে সেই সিক্রেটও ফাঁস হয়েছে। সিনেমায় থাকছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য কারওয়া।

প্রযোজক করণ জোহর টিজার শেয়ার করে লেখেন, ‘এবার গভীর জলে ডুব দেয়ার সময় এসেছে, আসুন জলেরতলায় কী থাকে তা জানা যাক’। থিয়েটারে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই সিনেমা। এতে সম্পর্কের টানাপোড়েনের গল্প তুলে ধরা হবে।
টিজারে দেখা যায়, দুই জুটির (দীপিকা-ধৈর্য এবং অনন্যা-সিদ্ধান্ত) সম্পর্কের জটিলতা ও রোম্যান্সেমাখা কিছু মুহূর্ত। এক মিনিটের চেয়েও কম দীর্ঘ এই ভিডিওটি শুরু এবং শেষ হয় দীপিকা-সিদ্ধান্তের চুমুতে। দীপিকা এবং ধৈর্য আদতে স্বামী-স্ত্রী না লিভ ইন পার্টনার তা অবশ্য এই ভিডিওতে স্পষ্ট নয়। তবে দীপিকার জীবনে সিদ্ধান্তের আচমকা এন্ট্রি তার ব্যক্তিগত জীবন তছনছ করে দেবে তা বেশ পরিষ্কার। উল্লেখ্য, ‘গল্লি বয়’, ‘বান্টি আউর বাবলি’-র পর আবারও দর্শকদের মন কাড়তে আসছেন সিদ্ধান্ত।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com