shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মডেল নোবেলের জন্মদিন আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২১, ১৬:৫৭

মডেল নোবেলের জন্মদিন আজ
আদিল হোসেন নোবেল

মডেলিং জগতের রাজপুত্র আদিল হোসেন নোবেলের জন্মদিন আজ। প্রতি বছর ঘরোয়া আয়োজনে পরিবারের সঙ্গেই দিনটি কাটান এই তারকা। তবে এবার একেবারেই ব্যতিক্রম হচ্ছে নোবেলের জন্মদিনটি। স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য কানাডা থেকে তার মেয়ে নামীরাকে নিয়ে আসছেন ১০ থেকে ১২ দিনের জন্য। নামীরা কানাডার একটি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে। আজ সোমবার ভোরে ঢাকার মাটিতে পা রাখবেন নামীরা। নোবেলের স্ত্রীই জন্মদিনটিকে বিশেষায়িত করে তোলেন। নানা আয়োজনে ভরপুর থাকে তার জন্মদিনটি।

নোবেল বলেন, আজ আমার জন্মদিনে আমার মেয়ে আমাদের পাশে থাকবে, এটাই আসলে অনেক আনন্দের, ভালোলাগার। সব সময়ইতো আসলে আমার সহধর্মিণী জন্মদিনটি বিশেষায়িত করে তোলে। এবার না হয় আমার জন্মদিনে তাকে খুশি করার, সন্তানকে বুকে আগলে নিয়ে পরম শান্তি পাওয়ার কাজটুকু করলাম। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।

নোবেল আগের মতো বিজ্ঞাপনে সরব না থাকলেও সম্প্রতি নতুন দু'টি বিজ্ঞাপনের কাজ করেছেন। একই প্রতিষ্ঠানের দুটি ভিন্ন গল্পের ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপন দুটিই অনলাইনে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। বর্তমানে মোবাইল কোম্পানি রবি’তে চাকরী করছেন মডেল নোবেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।