shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২১, ১৫:২১

৫০০ কোটি রুপির সিনেমার জন্য সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকুলিন!

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের মন পেতে কোটি কোটি রুপি খরচা করেছেন সুকেশ চন্দ্রশেখর।

সম্প্রতি ইডির কাছে জেরায় সুকেশের কাছ থেকে দামি জামি উপহার নেয়ার কথা স্বীকার করেন জ্যাকুলিন! এও স্বীকার করেছিলেন তার ভাই ও বোনের জন্য অর্থ ধার নিয়েছেন ওই প্রতারকের থেকে।

এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। শুধু দামি দামি উপহারই জ্যাকুলিনকে দেননি, সঙ্গে নায়িকার মন পেতে বড় বাজেটের সিনেমায় কাজ করার প্রলোভনও দেখিয়েছিলেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকুলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিল সুকেশ। যার বাজেট বলা হয় ৫০০ কোটি রুপি।

ইডিকে দেয়া লিখিত বয়ানে জ্যাকুলিন জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সেই সময় সে নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেছিল। তারপর ২০২১ সালের আগস্ট মাসে সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকুলিন আর সম্পর্ক রাখেননি!

বিভিন্ন সময়ে জেরার মুখে অভিনেত্রী জানান, ১ কোটি ৫০ লাখ রুপি সুকেশের কাছে নেন তিনি। এছাড়া সুকেশের কাছ থেকে নেয়া উপহারের তালিকাও তুলে ধরেন জ্যাকুলিন। যেখানে জানানো হয় বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হীরার আংটি, নানা রকম দামি পাথর ও হীরা বসানো কানের দুল ২টি ও দুটো পাথরে সুসজ্জিত হার্মস ব্রেসলেট উপহার দেয় সুকেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।