shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশি মিউজিক ভিডিওতে কলকাতার মিমি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

বাংলাদেশি মিউজিক ভিডিওতে কলকাতার মিমি

বাংলাদেশি একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সঙ্গে মডেল হিসেবে আছেন বাংলাদেশের নিরব। বাংলাদেশের কোনো কাজে এটি মিমির প্রথম অংশগ্রহণ।

নিরব বলেন, 'তুই আর আমি' গানের শুটিং হয়েছে ভারতের রাজস্থানে। দুই দিন ধরে গানটির শুটিং করেছি সেখানে। শুটিং করতে গিয়ে অনেক মজার স্মৃতি জমা হয়েছে।'

তিনি বলেন, 'শুটিংয়ের সময় মিমি চক্রবর্তী বেশ সহযোগিতা করেছেন। এই প্রথম বাংলাদেশের কোনো কাজে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ফারজানা মুন্নি ভাবি গানের মধ্যে পোশাক বিষয়ে দারুণ সব পরিকল্পনার বাস্তবায়ন করেছেন। গানটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন।

'তুই আর আমি' গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব। গানটির কথা ও সুর রচনা করেছেন কৌশিক হোসেন তাপস। টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।