স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ ডিসেম্বর ২০২১, ২০:২১
মডেল ও অভিনেত্রী বাঁধনের বৃহস্পতি এখন তুঙ্গে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে এখন আন্তর্জাতিক তারকা হিসেবে বিবেচিত হচ্ছে এই অভিনেত্রী। বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর থেকেই তিনি গুরুত্ব পাচ্ছেন দেশ বিদেশে।
এরই মধ্যে একাধিক পুরস্কারও জুটেছে তার প্রাপ্তির ঝুলিতে। কিছুদিন আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি। দর্শকও বেশ আগ্রহ নিয়েই ছবিটি দেখেছেন। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ ডিসেম্বর ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এই ছবিটি।
এরইমধ্যে এর জন্য সব আয়োজন চূড়ান্ত হয়েছে। সম্প্রতি এ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। সেখানে ছবি এবং চরকির সঙ্গে সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন। এ সময় বাঁধন বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে আমার অভিনীত ছবিটি গ্রহণ করেছেন তার জন্য নিজেকে সম্মানিত বোধ করছি। নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা যে কাজটি করলাম তাতে কাজের উৎসাহ আরও বেড়ে গেল। আগামীতেও ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আশা করছি নতুন কোনো চমক নিয়েই যেন সবার সামনে আসতে পারি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com