shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাজলের ঘরে আসছে নতুন অতিথি!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২১, ২০:২৮

কাজলের ঘরে আসছে নতুন অতিথি!

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিয়ের এক বছরের মাথায় সুখবরের আভাস পাওয়া গেলো। শোনা যাচ্ছে মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও মা হওয়ার বিষয়ে এখনো মুখ খোলেন নি কাজল।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি কাজল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যে ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। নেটিজেনের সেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানানো শুরু হয়েছে।

বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয় ও আমি।’ বেইজ রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি স্পষ্ট ফুটে ওঠেছে, দাবি ভক্তদের।

২০২০ সালের ৩০ অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল এই জুটির ছিমছাম বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তারা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।

সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্য গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।