shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ঐশীর গানে মডেল সানি লিওন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২১, ১৫:০৭

ঐশীর গানের মডেল সানি লিওন

আগেই ঘোষণা এসেছিল বলিউড তারকা সানি লিওনকে পাওয়া যাবে বাংলাদেশি গানে। এবার তারই একঝলক সামনে আনল টিএম রেকর্ডস। গতকাল বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করল তাপসের কথা, সুর ও সংগীতে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’র এক ঝলক।

সবচেয়ে বড় চমক, এই গানে মডেল হয়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা সানি লিওন।

ঐশী বলেন, ‌‘আমাকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে আমার গানে পারফর্ম করছেন সানি লিওন!’

ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।

জানা গেছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইয়ে। এটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।