স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬
‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ প্রায়ই তার ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন। ভক্ত-অনুরাগীরাও বেশ পছন্দ করেন তার ফ্যাশন স্টাইল। আবার কখনো কখনো তার ফ্যাশন সেন্সের জন্য ট্রল হতে হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই ট্রল থেকে শুরু করে নিজের বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ- এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন উরফি।
উরফি এক সাক্ষাৎকারে জানান, আমি একজন মুসলিম মেয়ে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেসব নোংরা মন্তব্য করে, তাদের অধিকাংশই মুসলিম। তারা মনে করেন আমি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি। আমাকে তাদের ঘৃণা করার কারণ হচ্ছে, মুসলিম পুরুষরা চায় নারীরা একটি নির্দিষ্টভাবে আচরণ করবে।
তিনি আরও বলেন, আসলে তারা এই সম্প্রদায়ের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণে আমি ইসলামে বিশ্বাস করি না। আমাকে ট্রল করার বড় কারণ হলো, আমার কাছে ধর্ম অনুযায়ী তারা যেমন আচরণ আশা করে আমি তেমনটা করি না।
শোবিজের আলোচিত এই অভিনেত্রী আরও জানান, তিনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করেন না তাই সেই সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করবেন না। বরং, মন থেকে যাকে ভালোবাসবেন, সে যেই সম্প্রদায়েরই হোক না কেন, তাকেই বিয়ে করবেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com