shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আরিয়ানের জন্য মুম্বাই ছেড়ে কোথাও যাবেন না শাহরুখ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪

আরিয়ানের জন্য মুম্বাই ছেড়ে কোথাও যাবেন না শাহরুখ

ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সব ফেলে তখন ছেলেকে বাঁচাতে ছুটেছিলেন বলিউডের ‘বাদশাহ’। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনেছেন অভিনেতা। খবর আনন্দবাজার পত্রিকার।

আরিয়ান বাসায় ফেরার পর স্থগিত রাখা শ্যুটিং শুরু করেছেন শাহরুখ খান। কিন্তু আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিরতির পরে ফের কাজে ফিরেছেন শাহরুখ খান। বন্ধু সালমান খানের ‘টাইগার ৩’ ছবির জন্য শ্যুট করছেন ‘বাদশা’। তবে পুরোদমে কাজ শুরু করলেও মুম্বইয়ের বাইরে যেতে রাজি নন শাহরুখ। প্রযোজকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেকথা।

শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।