shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সানি লিওনকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪

সানি লিওনকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি

‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি। ১৯৬০ সালে দীলিপ কুমার অভিনীত ‌‘কোহিনূর’ চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। গানটি এখনো শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়।

সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে। গানটি নতুন করে গেয়েছেন কনিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। মিউজিক ভিডিওতে সানি লিওন নেচেছেন। তার নাচ দেখেই ক্ষিপ্ত হয়েছেন ভারতের পুরোহিতরা। তাদের দাবি, গানটিকে অশ্লীলভাবে উপস্থাপন করেছেন সানি লিওন। বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত সানিকে ভারত থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা।

মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ হুমকি দিয়েছেন, সানি লিওনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না। তিনি মিউজিক ভিডিওটি নিষিদ্ধের দাবি তুলেছেন।

সূত্র : হিন্দুস্থান টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।