স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪৫
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। বন্ধুর বাবা হওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত এই নায়িকা। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেই উচ্ছ্বাসই প্রকাশ করলেন তিনি।
সিয়াম গত শনিবার (২৫ ডিসেম্বর) রাতে ফেসবুকেই ভক্তদের নিজের বাবা হওয়ার সুখবর দেন। প্রিয় নায়কের বাবা হওয়ার খবরে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুর এই সুখবরে পরীমণিও তাকে অভিনন্দন জানাতে ভোলেননি।
শনিবার রাতেই সিয়ামের ওই পোস্ট শেয়ার দিয়ে পরীমনি লিখেছেন, ‘বাজি ফাটাবো আমি, বাজি বাজি বাজিইইই’। পোস্টের সঙ্গে সিয়াম আর তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নামও উল্লেখ করেছেন তিনি। সঙ্গে ভালোবাসার ইমো জুড়ে দিতেও ভোলেননি।
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com