shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সালমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭

সালমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা

আজ ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ৫৬ বছরে পা রাখলেন। মধ্যরাত থেকে পানভেলের ফার্ম হাউস মেতে উঠেছে ভাইজানের জন্মদিন উপলক্ষে।

আগের দিন সাপের ছোবলের শিকার হন সালমান। তবে সব বাধা পেরিয়ে পরিবারের সঙ্গে নায়ক মাতেন জন্মদিন পার্টিতে।

এদিকে আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছায় ভাসছেন সালমান। বাদ পড়েননি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সালমানকে এদিন জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বার্থ ডে’ বয়ের একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সাবেক প্রেমিকা ও সদ্য বিবাহিতা ক্যাটরিনা কাইফের শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে অনুরাগীদের। সালমানের ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘সালমান, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করি যেন তোমার ভালোবাসার আলো ও প্রতিভা চিরকাল তোমার সঙ্গে থাকে।’

এদিকে সাপের কামড় নিয়ে পানভেল ফার্ম হাউজের বাইরে মিডিয়ার মুখোমুখি হয়ে জন্মদিনের রাতে সালমান বলেন, ‘একটি সাপ আমার ফার্মহাউজে ঢুকে পড়েছিল। আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি। আসতে আসতে সাপটি আমার হাত পর্যন্ত উঠে আসে। আমি এরপর সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয়। ওটা একটা বিষধর সাপ ছিল। এরপর ৬ ঘণ্টা আমি হাসপাতালে ভর্তি ছিলাম… এখন ঠিক আছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।