shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আজ বিদ্যা সিনহা মিমের বিয়ে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জানুয়ারি ২০২২, ১৫:২৪

আজ বিদ্যা সিনহা মিমের বিয়ে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও তার বাগদত্তা সনি পোদ্দার মালা বদল করবেন। সনাতন রীতিতে হবে তাদের বিয়ে।

বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা। বিয়েতে পারিবারিক ঘনিষ্ঠজন ও মিমের একান্ত কাছের কয়েকজন শোবিজের মানুষ উপস্থিত থাকবেন।

গত বছরের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন মিম। তাদের দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। বিষয়টি রেখেছিলেন একেবারের লোকচক্ষুর আড়ালে। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

এর আগে অভিনেত্রী মিম হবু স্বামীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।