shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মিমের বিয়ের ছবি প্রকাশ্যে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জানুয়ারি ২০২২, ১৬:২৭

মিমের বিয়ের ছবি প্রকাশ্যে

বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আজ মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। রাজধানী একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান সেরেছিলেন মিম। গতকাল রাতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। মিমের বর সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

৬ বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। মিম জানিয়েছেন, ‘ছয় বছর ধরে সনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।