shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

আপাতত সিঙ্গেল আছি, বিয়ে করছি না: স্পর্শিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জানুয়ারি ২০২২, ১৯:৩৯

স্পর্শিয়া

অভিনয়ে এক যুগ অতিক্রম করেছেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। ইতোমধ্যে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। প্রতিবছরের শুরুতেই এই অভিনেত্রী কোনো সুসংবাদ নিয়ে আসেন। এমন ধারণা থেকে তার বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিয়ে নয়। অন্য অনেক সুংবাদ নিয়েই এ বছর দর্শকের সামনে আসছেন তিনি।

নতুন বছরটা ভিন্নভাবেই শুরু করছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। একজন উদ্যোক্তা হয়ে গতবছর তিনি যাত্রা শুরু করেন, এর আগে তিনি প্রযোজনা প্রতিষ্ঠানও খোলেন। নতুন বছরে প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

রোববার (০২ জানুয়ারি) তার নতুন সিনেমার মহরত অনুষ্ঠানে একান্ত আলাপকালে গণমাধ্যমকে এ অভিনেত্রী জানান বিভিন্ন তথ্য। আলাপের চুম্বক অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

শোবিজ অঙ্গন থেকে শুরু করে নেট দুনিয়া আপনাকে নিয়ে চর্চা হয়।
ব্যক্তিগত জীবনটা আমার। প্রফেশনাল বিষয়ে বলতে আমি বেশি পছন্দ করি। তবে এতটুকু ক্লিয়ার করি, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করছি। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।

বিয়ে নিয়ে তো অনেকের স্বপ্ন থাকে আপনি কেন করবেন না?
নারীরা কিন্তু একা একা যুদ্ধ করে অনেক পথ পাড়ি দিচ্ছে। আমি সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি। আমার মূল উদ্দেশ্য নিজেকে সফলভাবে পরিচালিত করা।

তার মানে আপনি প্রকাশ্যে বলতে চাচ্ছেন না?
না, হ্যা (হাসি) আসলে তা নয়, আমি ব্যক্তিগত জীবন আলাদাভাবেই দেখি। তারপরও আমার ভক্তদের জন্য সবকিছু শেয়ার করি। কিন্তু বিয়ে প্রেম এখনই কোনটা করছি না।

আপনি কি বিষয়টি গোপন করছেন?
অন্যরা কেন গোপন করেন তা আমি বলতে পারব না। তবে আমি যদি বিয়ে করি সেটা ব্যক্তিগতভাবেই রাখব। তবে কেউ জানতে চাইলে তা অবশ্যই জানাব।

বিয়ের খবর প্রকাশ্যে আসলে কি ক্যারিয়ার ভাটা পড়বে?
তা কেন হবে। আপনি বলিউডের দিকে খেয়াল করলে দেখবেন, সেখানকার অনেক তারকারা বিয়ের খবর সামনে নিয়ে আসে। তাদের তো ক্যারিয়ারের ক্ষতি হয় না। আমাদের দেশেও কিন্তু ক্যারিয়ার পড়বে না যদি তার সেরাটা দিয়ে অভিনয় করে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।