shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

পরীমনির বিচার শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জানুয়ারি ২০২২, ১৩:৫০

পরীমনির বিচার শুরু

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি।

বুধবার ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

এ মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।
আদালতে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলা থেকে পরীমনির অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করেন।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। বাসা থেকে বিপুল মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।