shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

প্রেম-বিয়ে নিয়ে চটে গেলেন রাকুল প্রীত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জানুয়ারি ২০২২, ১৪:৪৮

প্রেম-বিয়ে নিয়ে চটে গেলেন রাকুল প্রীত

চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে রাকুল প্রীত সিংয়ের ৬টি সিনেমা। যার মধ্যে রয়েছে জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক,’ অজয় দেবগন ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘রানওয়ে ৩৪’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘থ্যাঙ্ক গড’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘ছাত্রিওয়ালি’ সিনেমাগুলো।

তবে এবার সিনেমার খবরের বাইরে নিজের প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী। নিজের প্রেমের বিষয়টি গত বছর স্বীকার করার পর থেকেই তিনি যেখানেই যান বিয়ে কবে করছেন এ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। আর এবার এ নিয়ে দারুণ খেপে গেলে রাকুল।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের তিনি বলেন, ‘আমি বুঝি না, আপনাদের বিয়ে নিয়ে প্রশ্ন আর গুজব ছড়ানো ছাড়া কী কোনো কাজ নেই! জ্যাকির সঙ্গে আমার সম্পর্ক আছে সেটা আমি নিজেই জানিয়েছি। বিয়ে করার আগেই জানতে পারবেন। তার সঙ্গে আমি গোপনে ডেট করতে যাবো কেন! মিথ্যা বিষয় নিয়ে গুজব ছাড়ানো বন্ধ করুন। কারণ এতে কাজে প্রভাব পড়ে। নোংরামো না করে কাজের সমালোচনা করুন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।